স্বাস্থ্য পরীক্ষা এবং মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এই কার্যক্রম সম্পন্ন করার পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ নিজ নিজ সংগ্রহে রাখতে বলা হয়েছে। মূলত বিমানবন্দরে এই সনদ দেখাতে হবে।
.png)
স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়ার নির্ধারিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ছাড়া সব জেলার সিভিল সার্জনের কার্যালয় (৬৩ জেলার)। এছাড়াও রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল।
এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন।
চলতি বছরের হজ নিবন্ধন শেষ হয়েছে। হজের প্রথম ফ্লাইট শুরু হবে ২১ মে থেকে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।