ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ ধর্ম ]

হজ ও ওমরা নিয়ে লিবিয়ার গ্র্যান্ড মুফতির ফতোয়া!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৪, ১৮ মে ২০১৯
হজ ও ওমরা নিয়ে লিবিয়ার গ্র্যান্ড মুফতির ফতোয়া!
ছবি: সংগৃহীত

সৌদি আরব কর্তৃক ইয়েমেনের ওপর যুদ্ধের প্রতিবাদে হজ ও ওমরা বয়কট করার আহ্বান জানিয়েছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল ঘারিয়ানি।

তিনি বলেন, মুসলমানরা হজ ও ওমরার ইবাদত করতে অর্থ খরচ করে সৌদির পবিত্র নগরী মক্কা ও মদিনায় গমন করেন। সৌদি সরকার ইয়েমেনের ওপর আগ্রাসী আক্রমণে মুসলমানদের এ হজ-ওমরা থেকে প্রাপ্ত অর্থ খরচ করেন।

হজ ও ওমরা থেকে প্রাপ্ত অর্থই ইয়েমেনের নিরীহ শিশু-নারী-পুরুষের ওপর আক্রমণ ঠেকাতেই দ্বিতীয় বার হজও ওমরা থেকে বিরত থাকার ফতোয়া ঘোষণা করেন তিনি।

সাদিক আল ঘারিয়ানি ইয়েমেনের নিরীহ মুসলমান নারী-শিশুদের কথা চিন্তা করে সৌদি আরবের যুদ্ধনীতির প্রতিবাদে হজ-ওমরা বর্জনের আহ্বান জানিয়ে বলেন, যারা ইতিপূর্বে হজ ও ওমরা পালন করেছেন, এ পরিস্থিতিতে তাদের দ্বিতীয় বার হজ ও ওমরা পালন করা উচিত নয়।

লিবিয়ার টেলিভিশন চ্যানেল ‘ইয়ান লিবিয়া’ তে এ ফতোয়া ঘোষণা করেন তিনি।

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!