[ রাজধানী ]
রাজধানীতে জাল স্ট্যাম্পসহ গ্রেফতার চার
ছবি: ডেইলি বাংলাদেশ
জাল স্ট্যাম্প তৈরির অভিযোগে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের থেকে ৪৮ হাজার ২৫০টি জাল স্ট্যাম্প, ২৫ হাজার ৩’শ টাকাসহ জাল স্ট্যাম্প তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এরা হলো, মো. আবু ইউসুফ (৩৫), মো. মতিয়ার রহমান (৫২), মো. আলমগীর (১৯) ও মো. মিজানুর রহমান (৩৮)।
রোববার দিবাগত রাতে ১৩১ নম্বর ফকিরাপুল ডিআইটি এক্সটেনশন রোডের রিফাতুল বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় ভিশন প্রোডাকশ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব ৩ এর পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে জাল স্ট্যাম্প তৈরি করে জনগণের কাছে প্রতারণা করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!