ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রণালয়ে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৫, ৮ জানুয়ারি ২০২০
প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। পাশাপাশি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জিয়াউল হাসানকে পদোন্নতি দিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

বুধবার এই রদবদল এনে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

অন্যদিকে, আরেক আদেশের মাধ্যমে সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। 

Advertisement

আর সিলেটের বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!