[ বিনোদন ]
প্রথমবার রবীন্দ্রসংগীত নিয়ে হাজির হলেন কর্ণিয়া
জাকিয়া সুলতানা কর্ণিয়া
‘পাওয়ার ভয়েস’ খ্যাত কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া প্রথমবারের মতো রবীন্দ্রসংগীত নিয়ে হাজির হলেন। গেল শনিবার নিজের ইউটিউব চ্যানেলে কর্ণিয়া আপলোড করেন দুটি গানের সমন্বয়ে তৈরি একটি বিশেষ পরিবেশনা। এতে ছিল রবীন্দ্রনাথের ‘তুমি রবে নীরবে’ এবং গীতা দত্তের গাওয়া ‘নিশিরাত বাঁকা চাঁদ’ গান দুটি।
এ বিষয়ে কর্ণিয়া বলেন, রবীন্দ্রনাথের গান ছোটবেলা থেকেই শুনি। গুনগুন করে গাই। এই গানটি আমার ভীষণ পছন্দের। হঠাৎ ইচ্ছা হলো গানটি করার। বলা যায় একটা দুঃসাহস দেখিয়েছি। কেমন হয়েছে সেটা শ্রোতারাই বিচার করবেন।
কর্ণিয়া আরো বলেন, দুই আঙ্গিকের দুটি গান একসঙ্গে থাকায় শ্রোতারা বৈচিত্র্য পাবেন। আশা করি, ভুল হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
কর্ণিয়া বর্তমানে সময়ের নিয়মিত শিল্পীদের একজন। গেলো কয়েকবছর ধরেই কয়েকটি একক ও দ্বৈতকণ্ঠের গান-ভিডিও প্রকাশ পেয়েছে তার। সেই ধারাবাহিকতায় আসছে ঈদকে সামনে রেখে নতুন গানের পরিকল্পনা করছেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!