ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পল্টনে ৪৮ ক্যান বিয়ারসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৬, ২০ নভেম্বর ২০১৯
পল্টনে ৪৮ ক্যান বিয়ারসহ আটক দুই
ছবি- সংগৃহীত

রাজধানীর পল্টনে বিশেষ অভিযান চালিয়ে ৪৮ ক্যান বিয়ারসহ দুই জনকে আটক র‌্যাব। এরা হলেন- রাজিব (২৫) ও আইয়ুব (৩৪)। 

মঙ্গলবার রাতে তাদের আটক করা হয় বলে বুধাবর সন্ধ্যায় জানায় র‌্যাব।

র‌্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. কাইয়ুমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, গোপন সংবাদে সিপিসি-৩ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি) এর কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃতে গোলাপ শাহ মাজার রোডে অভিযান চালানো হয়। অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৮ ক্যান বিয়ার, ও মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!