[ খবর ]
পছন্দ মতো গাঁজা মিলবে এই ক্যাফেতে
ছবি- সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রদেশেই গাঁজা সেবন নিষিদ্ধ। শুধু চিকিৎসা ক্ষেত্রে নিতে হয় এর অনুমতি। এত কঠোরতা সত্ত্বেও দেশটিতে একটি ক্যাফের খবর পাওয়া গেছে; যেটি গাঁজা ক্যাফে নামে পরিচিত। লস অ্যাঞ্জেলেসের এ ক্যাফেটির নাম লোয়েল ফার্মস: অ্যা ক্যানাবিজ ক্যাফে। এখানে বসেই খাওয়া যাবে গাঁজা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মোট আট জনকে এখন পর্যন্ত গাঁজা ক্যাফের লাইসেন্স দিয়েছে ওয়েস্ট হলিউড প্রশাসন। আবেদন পড়েছিল তিনশ। প্রথম লাইসেন্স পেল লোয়েল ফার্মস। ওই ক্যাফেতে গাঁজা সেবনকারীদের জন্য বানানো হয়েছে বিশেষ খাবারদাবার।
তবে ক্যাফের প্রধান সেফ অ্যান্ড্রিয়া ড্রুমার জানান, খাবার সঙ্গে গাঁজা সেবন করা যাবে না। তা করতে হবে আলাদাভাবে।
ক্যাফের পক্ষ থেকে জানানো হয়েছে, পাইপ অথবা হুঁকার সাহায্যে গাঁজা খাওয়া যাবে। ৫৯০০ স্কোয়ার ফিটের বিশাল ক্যাফে চত্বরে থাকবে স্মোকিং ও নন-স্মোকিং জোন।
ডেইলি-বাংলাদেশ/এসআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!