ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ওসমানী বিমানবন্দরে ২৩৮ কার্টন সিগারেট উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৫, ২৩ নভেম্বর ২০১৯
ওসমানী বিমানবন্দরে ২৩৮ কার্টন সিগারেট উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৮ কার্টন সিগারেট উদ্ধার করেছে এপিবিএন। এ সময় একজনকে আটক করা হয়েছে।

আটক মেহেদী শহীদ ফেনীর ছাগলনাইয়া উপজেলার কামাল উদ্দিনের ছেলে।

শুক্রবার দুপুরে কাস্টমসের গ্রিন চ্যানেল পেরিয়ে পার্কিংয়ে রাখা গাড়িতে তোলার সময় সিগারেটের চালানটি উদ্ধার করা হয়।

বিমানবন্দর এপিবিএন’র পরিদর্শক দুলাল মিয়া জানান, দুবাইয়ে থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিগারেটের চালানটি আসে। কার্বনে মোড়ানো থাকায় চালানটি কাস্টমসের স্ক্যানারে ধরা পড়েনি। পরে সমঝোতার মাধ্যমে চালানটি কাস্টমসের হেফাজতে দেয়া হয়েছে।

বিমানবন্দর কাস্টমস’র সুপার আজগর আলী জানান, ওই চালানে ১৫৫ কার্টন ইজি লাইট ও মন্ড ৮৩ কার্টন ট্রিপল ফাইভ সিগারেট রয়েছে। এপিবিএন’র কাছে আগে থেকেই খবর ছিল, এ কারণে তারা ধরতে পেরেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!