ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ এখন ট্রেন্ডিং ]

বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিলো আমিরাত

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ২০:৪৯, ১ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিলো আমিরাত
ফাইল ফটো

অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। কোনো ধরনের জরিমানা, ফি বা নিষেধাজ্ঞা ছাড়াই আগামী দুই মাস বৈধ ভিসার আবেদন করতে পারবেন অবৈধভাবে বসবাসকারীরা। এছাড়া কেউ দেশ ছেড়ে যেতে চাইলে তাও করতে পারবেন।

রোববার গালফ নিউজ ও খালিজ টাইমস আজ এ তথ্য জানিয়েছে।

রেসিডেন্স বা ভিজিট ভিসায় আমিরাতে প্রবেশ করে সে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যারা অবৈধভাবে দেশটিতে বসবাস করছেন, তাদের সাধারণ ক্ষমার আওতায় ৩১ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়ে নেয়ার সুযোগ দিয়েছে ইউএই সরকার।

Advertisement

গত ২৮ আগস্ট আবুধাবিতে নাগরিকত্ব, জাতীয়তা, শুল্ক ও বন্দর নিরাপত্তার কেন্দ্রীয় কর্তৃপক্ষ (আইসিপি) এই সাধারণ ক্ষমা উদ্যোগের বিস্তারিত জানায়।

রোববার সাধারণ ক্ষমা কার্যকরের এই প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন সকাল থেকেই হাজারও অবৈধ বসবাসকারী এ সুবিধা নেয়ার জন্য সরকার নির্ধারিত কেন্দ্রগুলোতে ভিড় করেন।

এ উদ্যোগের ফলে আইন লঙ্ঘণকারীরা বৈধ ভিসা নিতে পারবেন অথবা কোনো ধরনের নিষেধাজ্ঞা, জরিমানা বা এক্সিট ফি না দিয়েই আমিরাত ছেড়ে চলে যেতে পারবেন।

এর আগে, দুবাইভিত্তিক অভিবাসন ও বিদেশি নাগরিক সংক্রান্ত পরিদফতর (জিডিআরএফএ) জানায়, আবেদনকারীরা দুবাইয়ের বিভিন্ন অংশে স্থাপিত ৮৬টি আমের সেন্টারে আজ থেকে আবেদনপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি, আল আউইর শহরে অবস্থিত জিডিআরএফএ সেন্টারেও এই সেবা নেয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!