ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এনআইডি সংশোধন নিয়ে সুখবর 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ২৯ আগস্ট ২০২৪
এনআইডি সংশোধন নিয়ে সুখবর 
ফাইল ফটো

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ৪৭ হাজার ৮০৩টি আবেদন মাঠপর্যায়ে অনিষ্পন্ন অবস্থায় বিভিন্ন দফতরে পড়ে রয়েছে। ঐ অনিষ্পন্ন আবেদনগুলো ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির এনআইডি শাখার পরিচালক মো. ফরহাদ হোসেন।

এতে বলা হয়েছে, ‘ক’ ক্যাটাগরির ৩০ হাজার ৩৮৬টি আবেদন ‘সেন্ট ব্যাক টু সিটিজেন’ এবং ১৭ হাজার ৪৩৭টি আবেদন ‘অ্যাডিশনার ডকুমেন্ট রিকুয়ার্ড’ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এসব আবেদন ২০১১ সাল এবং তৎপরবর্তী দীর্ঘ সময় যাবৎ অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। তাই আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ‘ক’ ক্যাটাগরির ‘সেন্ট ব্যাক টু সিটিজেন’ এবং ‘অ্যাডিশনার ডকুমেন্ট রিকুয়ার্ড’এ অনিষ্পন্ন আবেদনগুলো নিষ্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ইসি এনআইডি
লিংক সফলভাবে কপি হয়েছে!