ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১৯ বছর পর পদোন্নতি পেলেন ৪০ ইসি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৫, ২৮ আগস্ট ২০২৪
১৯ বছর পর পদোন্নতি পেলেন ৪০ ইসি কর্মকর্তা
ফাইল ফটো

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে প্রশাসনে বড় রদবদল, পদোন্নতি কিংবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বঞ্চিতরা একসঙ্গে কয়েকধাপ উপরের পদ পাচ্ছেন। এবার এর ছোঁয়া লেগেছে নির্বাচন কমিশনেও। 

চাকরিতে যোগ দেওয়ার ১৯ বছর পর প্রথম পদোন্নতি পেয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ৪০ কর্মকর্তা। তারা ২০০৫ সালে সহকারী সচিব পদে যোগ দিয়েছিলেন। এরপর থেকে তারা আর পদোন্নতি পাননি।

এতদিন পর এসব কর্মকর্তা ষষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে পদোন্নতি পেলেন। একই সঙ্গে একজনকে পঞ্চম গ্রেডে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সিনিয়র সহকারী সচিব পদে ৪০ জন এবং উপসচিব পদে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে। 

অবশ্য ২০০৫ সালে যোগ দেওয়ার পরও পদোন্নতি পাননি এমন আরো ৩১ জন কর্মকর্তা রয়েছেন। আবার চাকরিতে যোগ দেওয়ার বয়স ছয় বছর হয়েছে কিন্তু পদ শূন্য না থাকার কারণে পদোন্নতি পাননি এমন কর্মকর্তা রয়েছেন তিন শতাধিক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!