ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ০০:১৮, ২৮ আগস্ট ২০২৪
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
ফাইল ফটো

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লিয়ন ফকির ও নাজমুল শেখ নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতরা ফরিদপুরের বাসিন্দা।

গত রোববার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা গ্রামের জাহাঙ্গীর ফকিরের ছেলে লিয়ন ফকির, তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের ছেলে নাজমুল।

Advertisement

মঙ্গলবার স্থানীয় ইউপি চেয়ারম্যান অলিউডর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত লিয়নের মামা মো. লেবু মিয়া জানান, ১১ মাস আগে সৌদি যান লিয়ন ফকির। শনিবার নাইট ডিউটি করে রোববার ভোরে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের মধ্যে ছয়জন মারা যান। তাদের মধ্যে লিয়ন ফকির ও পার্শ্ববর্তী ইউনিয়নের নাজমুল শেখ রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!