‘রাক্ষস’-এর গল্প ও চরিত্র প্রসঙ্গে সুস্মিতা বলেন, এখানে নায়িকার অনেক কিছু করার সুযোগ রয়েছে, যা তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। চরিত্রটিতে একাধিক শেড থাকায় অভিনয়ের জায়গাটিও ছিল বিস্তৃত। তার মতে, স্ক্রিপ্টের চেয়েও বেশি কিছু করার সুযোগ পেয়েছেন তিনি।
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় হওয়া পুরো শুটিংটাই তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আগ্রহের কথাও জানান সুস্মিতা।
.png)