ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ কৃষি ও প্রকৃতি ]

অমিতাভের ‘রিকশা গার্ল’এ শাকিব, ‘পুনরুজ্জীবন’এও কী তিনি?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১২, ১৬ জুলাই ২০১৮
অমিতাভের ‘রিকশা গার্ল’এ শাকিব, ‘পুনরুজ্জীবন’এও কী তিনি?

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। যার নাম শুনলেই চলে আসে ‘আয়নাবাজি’র কথা। যেটি ২০১৬ সালে ভেলকি দেখিয়ে সাত-সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এরই মধ্যে ঘরে তুলেছে।

তবে, এই নির্মাতার শুরুটা হওয়ার কথা ছিল ‘রিকশা গার্ল’ ছবির মাধ্যমে, কিন্তু তা হয়েছে ‘আয়নাবাজি’ দিয়ে। প্রথম ছবিতে বাজিমাত করেন তিনি। 

Advertisement

এদিকে নতুন খবর হলো, এবার এই নির্মাতা অমিতাভ শিগগির শুটিং শুরু করছেন নতুন ছবির। এতেই থাকছেন ঢাকাই ছবির নবাব শাকিব খান। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

তাছাড়া গেলো ১৪ জুলাই অমিতাভ নতুন আরো একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবির নাম ‘পুনরুজ্জীবন’। 

এদিকে জানা গেছে, অনেক দিন ধরে অমিতাভ তার ছবির জন্য শাকিব খানকে চাচ্ছিলেন। কিন্তু ব্যাটে-বলে না হওয়ায় তা হয়ে উঠেনি। এখন প্রশ্ন, তবে কী তার এই ছবিতেও শাকিব খানই থাকছেন?
  
তাছাড়া অমিতাভের ‘রিকশা গার্ল’এ একটি বিশেষ চরিত্রে থাকবেন শাকিব খান। তবে তার ‘পুনরুজ্জীবন’এ কারা থাকছেন, তা এখনো নিশ্চিত নয়। কারণ এই ছবির শুটিং শুরু হবে আগামী বছর।

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!