ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৫, ১৮ অক্টোবর ২০২৬
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক মাসে রিজার্ভে ওঠানামা থাকলেও সাম্প্রতিক সময়ে তা বেড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। 

এর আগে ১১ অক্টোবর মোট রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলার। ওই দিন বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ৪০ বিলিয়ন ডলার। 

গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল ৩৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে তা ছিল ৩১ দশমিক ৩০ বিলিয়ন ডলার। 

হিসাব অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট রিজার্ভ বেড়েছে প্রায় ২৪ কোটি ডলার। একই সময়ে বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ বেড়েছে প্রায় ২৮ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক মোট আন্তর্জাতিক রিজার্ভের পাশাপাশি আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতেও রিজার্ভের হিসাব প্রকাশ করে। দুটি হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে গণনাপদ্ধতি ও রিজার্ভের আওতাভুক্ত সম্পদের বিবেচনায়।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!