ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৬
আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে প্রায় চার হাজার বাংলাদেশির ভিসা বাতিল করা হয়েছে। বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অবগত রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভিসা বাতিলের বিষয়টি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

পোস্টে নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া চার হাজার বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে। বিষয়টি সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে ভিসা বাতিলের কারণে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তারা জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে ফেরার পর ভিসা বাতিল হওয়ায় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত প্রবাসীরা দ্রুত পুনর্বাসন, মাসিক সহায়তা ভাতা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তারা মোট পাঁচটি দাবি তুলে ধরেন।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!