ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘পেট্রল পাম্প স্থায়ীভাবে বন্ধ হওয়ার সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ২৩ মার্চ ২০২৬
‘পেট্রল পাম্প স্থায়ীভাবে বন্ধ হওয়ার সুযোগ নেই’
ফাইল ফটো

জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির মধ্যেও দেশের কোথাও স্থায়ীভাবে পেট্রল পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল কবির।

সোমবার বেসরকারি এক গণমাধ্যমে এ কথা বলেন তিনি।

Advertisement

অপরদিকে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পাঁয়তারা ছিল সেটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে সরকার। এদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেখানে তেল আছে সেখানে পাম্প খোলা আছে, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই।

হাবিবুর রশিদ হাবিব বলেন, তেলের সংকট ঈদের আগে ছিল। তবে সরকার উদ্যোগ নেয়ার ফলে ঈদযাত্রায় কোনো প্রভাব পড়েনি। যে পরিমাণ তেলের চাহিদা ছিল, সেটি দিতে সক্ষম হয়েছে সরকার।

তিনি বলেন, ঈদের আগে যে শঙ্কা ছিল সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। পাম্পকেন্দ্রীক নিরাপত্তা ঈদের আগেও দেওয়া হয়েছে, প্রয়োজনে এখনও দেওয়া হবে।

ঢাকায় সরেজমিন দেখা গেছে, জ্বালানি তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। দুয়েকটি পাম্পে সরবরাহ বন্ধ থাকায় অনেকেই করছেন অপেক্ষাও। কিছু পাম্পে আবার ভিন্নচিত্রও দেখা গেছে। সরবরাহ থাকায় চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে তেল।

সারাদেশে পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে বিদ্যমান রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে ঈদের আগেই। তার মানে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রির কথা। কিন্তু পাম্প মালিক ও ক্রেতাদের অভিযোগ চাহিদা অনুযায়ী তেল মিলছে না। সোমবার রাজধানীর কয়েকটি তেলের পাম্প ঘুরে দেখা গেছে এমন চিত্রও।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!