সোমবার দুপুরে পৌর শহরের সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ। এ সময় থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি রোধে এ অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে পৌর শহরসহ উপজেলা বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করছে। এমন অভিযোগে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ায় কাউকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা যায়নি।
.png)
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম বন্ধে আমাদের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।