ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

খাল খনন কৃষিতে বিপ্লব ঘটবে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০০, ১৬ মার্চ ২০২৬
খাল খনন কৃষিতে বিপ্লব ঘটবে: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়ন করতে বদ্ধপরিকর। খাল খননের মাধ্যমে দেশের কৃষিতে বিপ্লব ঘটবে।

তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন বাংলাদেশে যদি উন্নয়ন করতে হয়, তাহলে কৃষকদের ভালো রাখতে হবে, তাদের জীবনমান উন্নয়ন করতে হবে। তখন তিনি খাল খনন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেন। 

সোমবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা সেতু পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

Advertisement

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের পূর্বে যে ইশতেহার দিয়েছিল, পর্যায়ক্রমে একের পর এক তা পালন করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মালম্বীদের সম্মানী ভাতা প্রদান করেছেন। ঈদের পর কৃষকদের কৃষক কার্ড প্রদান করা হবে। কৃষকরা কৃষি লোন পাবেন।

অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, খাল খননের মাধ্যমে পানির অবাধ প্রবাহে প্রকৃতি ও কৃষির বৈচিত্র্য বৃদ্ধি পাবে। সেজন্য এই খাল খননের মাধ্যমে পানির অবাধ প্রবাহ তৈরি হবে। কৃষিতে  উন্নয়ন হবে, নৌ পথ প্রসারিত হবে, অর্থনীতির উন্নয়ন হবে।

ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!