ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গ্যাসের কম চাপ থাকবে চারদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৮, ৩১ ডিসেম্বর ২০২৪
গ্যাসের কম চাপ থাকবে চারদিন
পেট্রোবাংলা ভবন- ফাইল ফটো

মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীতে এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বন্ধ থাকবে আগামী ৪ দিন। ফলে চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না থাকার কারণে সারাদেশে গ্যাসের স্বল্প চাপ থাকবে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ৭২ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে অপর এফফএসআরইউ (এমএলএনজি) দিয়ে দৈনিক প্রায় ৫৭০-৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এর ফলে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০-১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে।

Advertisement

এছাড়া অন্যান্য খাতে প্রায় দৈনিক প্রায় ৫০-৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোন কোন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

এ সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!