ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও শেরপুর জেলায় সর্বমোট ৫০৯টি খ্রিস্টান চার্চ রয়েছে। এসব খ্রিস্টান পল্লী, খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান গির্জা এবং বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী খ্রিস্টান পল্লীতে বড়দিনের উৎসব পালিত হবে।
ময়মনসিংহ জেলায় ২৫৯টি গির্জার মধ্যে ১৮টি গির্জায় জাঁকজমকপূর্ণভাবে বড়দিনের অনুষ্ঠান পালিত হবে। অন্য গির্জাসমূহে বড়দিনের প্রার্থনা করা হবে। ময়মনসিংহ শহরের ভাটিকাশর খ্রিস্টান মিশনারিতে ময়মনসিংহ জেলার বড়দিনের কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
.png)
নেত্রকোণা জেলায় ১৫৯টি গির্জার মধ্যে ২০টিতে জাঁকজমকপূর্ণভাবে বড়দিনের অনুষ্ঠান পালিত হবে। অন্য গির্জাসমূহে বড়দিনের প্রার্থনা করা হবে। নেত্রকোণা জেলার বিজয়পুর খ্রিস্টান মিশনারিতে জেলার বড়দিনের কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শেরপুর জেলায় ৯০টি গির্জার মধ্যে ১৬টি গির্জায় জাঁকজমকপূর্ণভাবে বড়দিনের অনুষ্ঠান পালিত হবে। অন্য গির্জাসমূহে বড়দিনের প্রার্থনা করা হবে। শেরপুর জেলার বারোমারি খ্রিস্টান মিশনারিতে জেলার বড়দিনের কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া কিশোরগঞ্জ জেলার ১টি গির্জায় বড়দিনের অনুষ্ঠান পালিত হবে।