নতুন এই মডেলের উদ্বোধন করেন, মদিনার আঞ্চলিক গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ, মদিনা শাখার রেড ক্রিসেন্ট পরিচালক ডাক্তার আহমেদ বিন আলী আল জাহরানি এবং অন্যান্য ব্যক্তিরা।
এ ধরনের সেবার মাধ্যমে মদিনার যেসব অঞ্চলে ব্যাপক যানজট রয়েছে এবং ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।
.png)
ডাক্তার আল জাহরানি বলেন, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তাদের উন্মোচিত নতুন মডেলের কার্যক্রম আরো দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
মোটরসাইকেলগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য মেডিকেল সরঞ্জাম বহনের সুযোগ থাকবে। এছাড়া এখাতে যারা কাজ করবেন তাদের উন্নত মেডিকেল প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্র: গালফ নিউজ