ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

মক্কা-মদিনায় মিলবে ফ্রি ইন্টারনেট, গতি ২৫৫ মেগাবাইট

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৩:৫৩, ১২ জুন ২০২৪
মক্কা-মদিনায় মিলবে ফ্রি ইন্টারনেট, গতি ২৫৫ মেগাবাইট
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

হজ উপলক্ষ্যে সারাবিশ্ব থেকে পবিত্র নগরী মক্কা ও মদিনায় জড়ো হচ্ছেন হজ পালনকারীরা। পুরো হজ মৌসুমজুড়ে নিজ পরিবার, আত্মীয়-স্বজন ও দেশের সঙ্গে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিনামূল্যে ইন্টারনেট ও ওয়াইফাই সুবিধা পাবেন হজযাত্রীরা।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, চলতি হজ মৌসুমের পরিচালনা পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সৌদি টেলিযোগাযোগ কর্তৃপক্ষ।

জানা গেছে. এই বছর ফাইভ-জি সেবা ৩৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। মক্কায় ডাউনলোডের গতি প্রতি সেকেন্ডে ২৫৫ মেগাবাইট এবং মদীনা মুনাওয়ারায় ২৯২ মেগাবাইট। গত বছরের তুলনায় এ বছর ৬ হাজার ২০০টি টেলিকমিউনিকেশন টাওয়ার যুক্ত করা হয়েছে এবং ফাইভ-জি প্রযুক্তি সেবা নিরবচ্ছিন্ন করতে ৪ হাজার টাওয়ার স্থাপন করা হয়েছে।

Advertisement

এসপিএ-কে সৌদি টেলিযোগাযোগ কমিশনার ড. মোহাম্মদ আল তামিমি বলেছেন, মক্কা এবং হজের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের পরিষেবা পর্যালোচনা করছে। মক্কা, মদিনা ও প্রায় সহস্রাধিক পবিত্র স্থানে ওয়াই-ফাই সুবিধা দেওয়া হয়েছে।

এই সেবার মাধ্যমে তারা সহজেই হজ সম্পর্কিত বিভিন্ন গাইড লাইন জানতে পারবেন। একইসঙ্গে হজের বিধান সম্পর্কিত ভিডিওগুলোতে থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন। এছাড়াও তারা সৌদিতে অবস্থানের পুরো সময় হজ ও ওমরা মন্ত্রণালয়ের বিভিন্ন দিক-নির্দেশনা জানতে পারবেন।

প্রসঙ্গত, আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আমল পালন শুরু করবেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!