ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২০২৫ সালে স্কুলের ছুটি যত দিন, তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৯, ২৩ ডিসেম্বর ২০২৪
২০২৫ সালে স্কুলের ছুটি যত দিন, তালিকা প্রকাশ
স্কুল শিক্ষার্থীরা- ফাইল ফটো

২০২৫ সালে সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক স্কুলগুলোর জন্য বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পাশাপাশি মোট ৭৬ দিন ছুটি থাকবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই ছুটির তালিকা প্রকাশ করা হয়।

বিশেষ ছুটির দিনগুলো:

Advertisement

পবিত্র রমজান ও ঈদুল ফিতর: রমজান মাস শুরু হবে ২ মার্চ এবং ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ অন্যান্য ছুটির কারণে টানা ২৮ দিন (২ মার্চ থেকে ২৯ মার্চ) স্কুল বন্ধ থাকবে। পরবর্তীতে ৮ এপ্রিল থেকে পাঠদান পুনরায় শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটির সময় (১ জুন থেকে ১৯ জুন) স্কুল বন্ধ থাকবে মোট ১৫ দিন।

দুর্গাপূজা: দুর্গাপূজায় ৮ দিনের ছুটি থাকবে, এর মধ্যে লক্ষ্মীপূজা এবং ফাতেহা-ই-ইয়াজ দহমসহ কিছু ধর্মীয় ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া প্রতি বছরের মতো প্রতিষ্ঠানের প্রধানদের জন্য তিনটি সংরক্ষিত ছুটি থাকবে, যা তারা প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।

ছুটির তালিকায় আরো কিছু জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুসারে অন্যান্য ছুটি থাকবে, যেগুলোর নির্দিষ্ট দিন এবং নিয়মও অনুসরণ করা হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষরিত প্রজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের স্বাক্ষরিত প্রজ্ঞাপন

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!