ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সিইসির সঙ্গে তুরস্কের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১০, ১০ ডিসেম্বর ২০২৪
সিইসির সঙ্গে তুরস্কের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নির্বাচন ভবন- ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের পাঁচজনের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে সিইসির সম্মেলন কক্ষে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইসির ৪ কমিশনার, সিনিয়র সচিব আখতার আহমেদ, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

এর আগে গত ২ ডিসেম্বর জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইসের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য বিষয়ে তাদের আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!