ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এক অংকে নামবে তাপমাত্রা, তীব্র শীতের মধ্যেই বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৮, ৬ ডিসেম্বর ২০২৪
এক অংকে নামবে তাপমাত্রা, তীব্র শীতের মধ্যেই বৃষ্টির আভাস
ঘন কুয়াশা আর তীব্র শীতের মধ্যেও থেমে নেই কর্মজীবীরা

দেশের উত্তরাঞ্চল ও উপকূলীয় অঞ্চলগুলোতে জেঁকে বসেছে শীত। টানা কয়েকদিন ধরেই রাতভর তীব্র ঠান্ডা আর দিনের প্রায় অর্ধেক সময় পর্যন্ত চারপাশ ঢেকে থাকে ঘন কুয়াশায়। তাপমাত্রাও ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠছে না।

এ অবস্থার মধ্যেই চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১ (এক) অংকের ঘরে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে হালকা বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়া ডিসেম্বর মাসেই তাপমাত্রা এক অংকের ঘরে নেমে যাবে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদফতর।

Advertisement

এদিন সকাল ৬টায় দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!