ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টানা ১০ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮, ৫ ডিসেম্বর ২০২৪
টানা ১০ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
ছবি: ডেইলি বাংলাদেশ

হিমালয়ের কন্যা খ্যাত দেশের শেষ প্রান্তের জেলা পঞ্চগড়ে দিন দিন হ্রাস পাচ্ছে তাপমাত্রা। উত্তরের হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে তাপমাত্রার পারদ গত এক সপ্তাহ থেকে উঠানামা করছে। তবে, তাপমাত্রা কমতে শুরু হলেও এখনো শুরু হয়নি শীতের তীব্রতা। এদিকে, কয়েকদিন রাত থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা বাড়লেও সকাল হলেই কেটে যাচ্ছে শীত। মিলছে সূর্যের দেখা, দিচ্ছে প্রখর রৌদ্র।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এটি। এ জেলায় টানা ১০ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

ছবি: ডেইলি বাংলাদেশএদিকে, এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সকালে কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে। ফলে সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও বাড়তে শুরু করে। এর আগে, গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াস৷ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে, তাপমাত্রা আগামী সপ্তাহে আরো হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া।

Advertisement

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!