তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সরকার রেল, সড়কসহ বিভিন্ন খাতের অব্যবহৃত জমি অধিগ্রহণ করবে। এ জন্য শিগগিরই একটি আইন করা হবে।
শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
.png)
ফাওজুল কবীর খান বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটুক, এটি আগের সরকার আন্তরিকভাবে চায়নি। দেশে এখন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যেতে হবে। নবায়নযোগ্য শক্তি ছাড়া দেশকে সামনে এগিয়ে নেয়ার কোনো বিকল্প নেই। তবে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সবচেয়ে বড় বাধা হচ্ছে প্রয়োজনীয় জায়গার অভাব বলে জানান তিনি।
জ্বালানি উপদেষ্টা বলেন, ইকোনমিক জোন নির্মাণের নামে সাধারণ মানুষের অনেক জমি অধিগ্রহণ করলেও সেখানে কিছুই করা হয়নি। এতে সৃষ্টি হয়নি কর্মসংস্থানও।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফীন, সিপিডির রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ইকোনমিক রিপোর্টাস ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।