শনিবার রাজধানীর বাউফল ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
নির্বাচন ইস্যুতে ড. আফম খালিদ হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার।
.png)
হজের খরচ এক লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার।’
অনুষ্ঠানে বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল বলেন, জুলাই আগস্ট যে চেতনা সেই চেতনা যেন ধরে রাখতে পারে দেশের মানুষ। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে ফাউন্ডেশনটি।