ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভোটার হচ্ছে রোহিঙ্গারা, ইসিকে জানাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২০, ২৮ নভেম্বর ২০২৪
ভোটার হচ্ছে রোহিঙ্গারা, ইসিকে জানাবেন যেভাবে
নির্বাচন কমিশন ভবন- ফাইল ফটো

দেশের কিছু দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর সহায়তায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধরনের অপতৎরতা কারো নজরে এলে জানানোর অনুরোধ জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার ইসির সহকারী পরিচালক আসাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছে। কিন্তু ‘ভোটার তালিকা আইন ২০০৯ এর ৭ (১) (ক)’ অনুযায়ী, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই।

Advertisement

এতে আরো বলা হয়, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি বা দালাল চক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছে- যা ভোটার তালিকা আইন, ২০০৯ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশের যেকোনো স্থানে বা জেলা ও উপজেলার নির্বাচন অফিসগুলোতে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিক কর্তৃক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অপচেষ্টার তথ্য নির্বাচন কমিশনের স্থানীয় উপজেলা ও জেলা নির্বাচন অফিস, আঞ্চলিক নির্বাচন অফিস, নির্বাচন কমিশন সচিবালয়ের টেলিফোনে ০২-৫৫০০৭৬০০; ই-মেইল: [email protected], অথবা কল সেন্টার ১০৫ (টোল ফ্রি) নম্বরে, অথবা ডাকযোগে বরাবর সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং ই-১৪/জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় জানানো বা পাঠানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!