ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এনআইডি করতে এসে দালালসহ ২ রোহিঙ্গা আটক

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:১২, ১৯ নভেম্বর ২০২৪
এনআইডি করতে এসে দালালসহ ২ রোহিঙ্গা আটক
দালালসহ আটককৃত দুই রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য আবেদন করতে এসে দুই রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে তথ্যের অমিল পেয়ে তাদের চ্যালেঞ্জ করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে এবং ঐ তরুণদের সহায়তাকারী এক দালালকেও আটক করা হয়।

আটক দুই রোহিঙ্গা তরুণ হলেন মো. নুর হোসেন এবং মো. আয়ুব আলী। তাদের সাহায্যকারী ছিলেন উপজেলার কোদালপুর এলাকার আহসান উল্ল্যাহ।

Advertisement

গোসাইরহাট থানায় রাতে তাদের নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক আইন ও প্রতারণা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানান, সোমবার বিকেলে জাতীয় পরিচয়পত্রের জন্য দুই তরুণ ও একজন সহায়ক উপজেলা নির্বাচন কার্যালয়ে আসে। তাদের কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় বিভিন্ন প্রশ্ন করা হয়, তবে তারা সঠিক উত্তর দিতে পারছিল না। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা রোহিঙ্গা এবং কক্সবাজারের টেকনাফের শিবিরের বাসিন্দা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!