ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিরবচ্ছিন্ন এনআইডি সেবা দিতে ইসির নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪১, ১৭ নভেম্বর ২০২৪
নিরবচ্ছিন্ন এনআইডি সেবা দিতে ইসির নতুন পরিকল্পনা
ইসির লোগো ও এনআইডি কার্ডের ছবি

নিরবচ্ছিন্ন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা প্রদানে নতুন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে বেসরকারি মোবাইল অপারেটরের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান টেলিটকের সঙ্গে চুক্তি করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

সম্প্রতি ইসির মাসিক সমন্বয় সভায় টেলিটকের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, নিরবচ্ছিন্ন জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার লক্ষ্যে বেসরকারি মোবাইল কোম্পানির পাশাপাশি সরকারি মোবাইল কোম্পানি টেলিটকের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ব্যবস্থা করতে হবে।

Advertisement

ইসি কর্মকর্তারা জানান, সভায় প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশনের জন্য তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। কোন কর্মকর্তার কাছে কতটি আবেদন পেন্ডিং আছে সেই তালিকা উপস্থাপন করারও সিদ্ধান্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!