ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গাড়ি দুর্ঘটনার নিয়ে যা বললেন হাসনাত ও সারজিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৪, ২৮ নভেম্বর ২০২৪
গাড়ি দুর্ঘটনার নিয়ে যা বললেন হাসনাত ও সারজিস
হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম- ফাইল ফটো

চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ ঘটনার পর তারা নিজেদের ফেসবুকে পোস্ট দিয়েছেন। 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে গাড়িতে ট্রাকচাপার ঘটনা ঘটে। হাসনাত ও সারজিসের গাড়ি বহরে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে।

ফেসবুকে পোস্টে  হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম লিখেছেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো- শহিদেরা মরে না।’

Advertisement

হাসনাত ও সারজিসকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে চট্রগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। আটককৃতদের পরিচয় এখনো জানা যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!