ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

পানির ন্যায্য হিস্যার জন্য ভারতকে চাপ দিতে হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:১৯, ২৩ নভেম্বর ২০২৪
পানির ন্যায্য হিস্যার জন্য ভারতকে চাপ দিতে হবে: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ- সংগৃহীত ছবি

ভারতের কোনো যুক্তিই নেই আমাদের পানি না দেওয়ার, এটা নিয়ে তাদেরকে চাপ দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘উজানে যৌথ নদীর পানি প্রত্যাহার: বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ভারতের কোনো যুক্তিই নেই আমাদেরকে পানি না দেওয়ার। এটা নিয়ে চাপ দিতে হবে। পানির ন্যায্য হিস্যা আদায় করতে ভারতকে রাজনৈতিক, সামাজিকভাবে চাপ দিতে হবে।

তিনি বলেন, ভারতে যখন পানির চাপ থাকে তখন আমাদের এখানে সুইজ গেইট গুলো খুলে দেয়। আবার ওদের এখানে যখন পানি স্বল্পতা থাকে তখন স্লুইস গেইট গুলো বন্ধ করে দেয়। তারা এটা ইচ্ছামত করছে, সেজন্য আমরা পানি পাচ্ছি না। এতে করে আমাদের চাষাবাদে সমস্যা হচ্ছে। দিন দিন মরুভূমির মতো হয়ে যায়।

অর্থ উপদেষ্টা আরো বলেন, আমরা যে কাজগুলো করছি, সেগুলো অনেক চ্যালেঞ্জিং। এগুলোতে জনগণের সাপোর্ট প্রয়োজন। পানির ব্যাপারে শুধু ফারাক্কা নয়, আরো অভিন্ন যে ৫৪টা নদী আছে সেগুলো যাতে ন্যায্য হিস্যা অনুযায়ী পানি পায় সেজন্য আমরা কাজ করব।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!