ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৭, ১৯ নভেম্বর ২০২৪
কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা
সংগৃহীত ছবি

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে, তবে কোনো ব্যাংক বন্ধ হবে না।

মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সঙ্গে নিয়ে এ সংবাদ সম্মেলনে আসেন অর্থ উপদেষ্টা।

Advertisement

অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক ফিরে আসছে। ইসলামী ব্যাংক বিগেস্ট ব্যাংক। এটা ভালোর দিকে যাচ্ছে। তবে কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে। আমরা কোনো ব্যাংক বন্ধ করবো না।

তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না। এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!