ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্যক্তিগত এজেন্ডা নেই, দেশের স্বার্থে চেষ্টা করছি: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০০, ১১ নভেম্বর ২০২৪
ব্যক্তিগত এজেন্ডা নেই, দেশের স্বার্থে চেষ্টা করছি: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ- ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের অনেক দায়িত্ব দেওয়া হয়েছে। মধ্যমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। দীর্ঘমেয়াদিগুলো নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবে। সরকার পরিচালনায় অন্তর্বর্তী সরকারের ব্যক্তিগত এজেন্ডা নেই। আমাদের এজেন্ডা হলো দেশের স্বার্থ। আমরা চেষ্টা করছি করতে।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৪ এ উপদেষ্টা এসব কথা বলেন। 

অর্থ উপদেষ্টা বলেন, এখন আয় বৈষম্য থেকে সম্পদের বৈষম্য বেশি। অধিকাংশ সেবা আমরা অটোমেটেড করার চেষ্টা করছি। আমরা ডিজিটাল বাংলাদেশ বললেও দুঃখজনক হলেও সত্যি আমরা সেভাবে ডিজিটালাইজড হতে পারিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা না এলে কোনোকিছুই সম্ভব নয়। 

Advertisement

অর্থ উপদেষ্টা বলেন, এনবিআর চেয়ারম্যান বললেন, খাদ্য দ্রব্যের দাম, শুল্ক কমানোর চেষ্টা করি। এসবের সিদ্ধান্ত নিতে আগে অনেক সময় লাগতো। কিছু রাজনৈতিক ইম্পেরেটিভ থাকে, সেটার জন্য করা সম্ভব হয় না।

এ সময় সম্মেলনে আরো বক্তব্য রাখেন- ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরি, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!