শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিট থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে এ সম্মেলনের আয়োজন করে ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগর।
এতে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরীর সভাপতি মোস্তফা বশিরুল হাসান। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রুহুল আমিন, ড. মোহাম্মদ ইসা সাঈদি, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সদস্য রফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
.png)
কাউন্সিল সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী হুকুমত কায়েম করতে হলে দেশে যোগ্য উপদেষ্টার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানানোর পায়তারা করছে, এভাবে একটি দেশ চলতে পারে না।
এ সময় ‘গাজায় গণহত্যা বন্ধ করতে হবে, দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিসহ ইসলামিক রাষ্ট্র গঠনের বিভিন্ন স্লোগান দেন তারা।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট বের হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে পানির পল্টন টাওয়ারে তাদের নিজ দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।