ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১৫ বছর দেশ থেকে সাংবাদিকতা হারিয়ে গিয়েছিল: পিআইবি মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১০, ৮ নভেম্বর ২০২৪
১৫ বছর দেশ থেকে সাংবাদিকতা হারিয়ে গিয়েছিল: পিআইবি মহাপরিচালক
খুলনা জেলার সাংবাদিকদের জন্য সংবাদ প্রতিবেদন ও বয়ানবিয়ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। ছবি: সংগৃহীত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, গত ১৫ বছর সাংবাদিকতা দেশ থেকে হারিয়ে গিয়েছিল। যার কারণে দেশের পরিস্থিতি আমরা জানতে পারেনি। যদি সঠিক সাংবাদিকতা ও জবাবদিহিতার জায়গা থাকতো, তাহলে দেশে গণতন্ত্র থাকতো। কিন্তু দেশের অন্যান্য স্তম্ভের মতো গণমাধ্যমকেও দলবাজ, দুর্নীতিবাজরা গ্রাস করেছিল। যারা ক্ষমতাধরদের সঙ্গে দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।

শুক্রবার বিকেলে খুলনা জেলার সাংবাদিকদের জন্য সংবাদ প্রতিবেদন ও বয়ানবিয়ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করেছিল পিআইবি।

ফারুক ওয়াসিফ বলেন, দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র টিকে থাকতো। কিন্তু গত ১৫ বছরে সেটা ছিল না। সাংবাদিকতার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।

Advertisement

তিনি বলেন, ১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধে চারজন সাংবাদিক শহিদ হয়েছিলেন। আর আগস্টের প্রথম সপ্তাহে পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়। গত ১৬ বছরে হত্যার শিকার হয়েছেন অন্তত ৩০ সাংবাদিক, দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নির্যাতন চালানো হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান ও খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!