ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৯, ৩ নভেম্বর ২০২৪
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার অনুমোদন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জাননো হয়েছে।

চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ একত্রীকরণে বিভাগের কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীল আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রিতকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন প্রদান করেছেন।

Advertisement

চিঠিতে আরো বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের একত্রিতকরণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হলো।


 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!