ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৭০০ শিক্ষার্থীকে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হবে: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৯, ৩০ অক্টোবর ২০২৪
৭০০ শিক্ষার্থীকে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হবে: উপদেষ্টা আসিফ
নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৭০০ শিক্ষার্থীকে পার্ট টাইম হিসেবে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হবে। প্রাথমিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে ৩০০-৪০০ জনকে নেয়া হবে।

বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি একথা জানান।

রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিক্ষার্থী কাজ করবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সকাল এবং বিকেল এই দুই সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এই কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।

Advertisement

তিনি বলেন, ফুল টাইম নিলে সরকারের অর্থ বেশি লাগবে। পার্ট টাইম হিসেবে নিলে শিক্ষার্থীদেররও আয়ের ব্যবস্থা হলো। বিশ্বের উন্নত অনেক দেশেই শিক্ষার্থীদের সরকারি বিভিন্ন কাজে সুযোগ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: যানজট সড়ক
লিংক সফলভাবে কপি হয়েছে!