ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৮ দফা দাবি

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ২৯ অক্টোবর ২০২৪
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৮ দফা দাবি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটের দিকে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, গত দুইদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবন শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে রেখেছিল। তবে মঙ্গলবার সকালে সম্ভবত প্রশাসনের লোকজন প্রশাসনিক ভবনের তালা ভেঙে ফেলছে।

বর্তমানে ভেতরে উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা অফিসে প্রবেশ করেন। পরবর্তীতে ১১টা ২০ মিনিটের দিকে প্রশাসনের কর্মচারীদের ধাক্কাধাক্কি করে উপাচার্য, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে রেখেই শিক্ষার্থীরা আবার তালা ঝুলিয়ে দেয়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!