ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ২৬ অক্টোবর ২০২৪
সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান উদ্ধার
সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১২৪ পিস শাড়ি, ৩৭৫ কেজি রিকুইটি মাল্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চটলেট, ৭টি কম্বল, ২০ বোতল মদ, ১৯৬০ কেজি রসুন, ১টি ডিআই পিকআপ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৬টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা। 

Advertisement

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!