বুধবার (৩০ অক্টোবর) সাড়ে ১২টায় ধানমণ্ডি ২ নং রোডের কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর ফলে ধানমন্ডির দিকে সাত মসজিদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে এই দাবিতে গত সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান করে। সন্ধ্যায় ছাত্রদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ বৈঠক করে আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানায়। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এদিন জরুরি সভায় বসে কলেজের পরিচালনা পর্ষদ।
.png)