শনিবার রাজধানীর একটি হোটেলে দ্য হাঙ্গার প্রোজেক্ট আয়োজিত ‘ধর্মীয় সম্প্রীতি-বাস্তবতা ও করণীয়’ শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, যারা উপাসনালয়ে হামলা করে, তারা ক্রিমিনাল। তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। ধর্মীয় সম্প্রীতি ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।
.png)
তিনি আরো বলেন, দেশে সবার অধিকার সমান। এ অধিকার যেন কেউ খর্ব করতে না পারে, সে ব্যপারে সরকার আন্তরিক। বর্তমানে দেশে কেউ কেউ অস্থিরতার ইঙ্গিত দিচ্ছেন। তবে আমি আশ্বস্ত করতে চাই, দুশ্চিন্তার কোনো কারণ নেই।
আ ফ ম খালিদ হোসেন বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি আছে। বর্তমান সরকার দুর্গাপূজায় সুন্দর ও সুষ্ঠুভাবে শৃঙ্খলা বজায় রেখেছে। কঠিন চিবর দান হবে ৮ নভেম্বর। কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যপারে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার সব বিষয়ে সতর্ক।
সংলাপে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, টালিথাকুমি চার্চের বিশপ ফিলিপ পি অধিকারী, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় প্রমুখ।