ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বাংলাদেশ ক্রিকেটের অমূল্য এক সম্পদ তাইজুল’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:০০, ২১ অক্টোবর ২০২৪
‘বাংলাদেশ ক্রিকেটের অমূল্য এক সম্পদ তাইজুল’
তাইজুল ইসলাম

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। তার এমন অনন্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিম একটি পোস্টে তাইজুলকে প্রশংসায় ভাসিয়েছেন। তার দেওয়া স্ট্যাটাসটি ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

অভিনন্দন তাইজুল ইসলাম।

Advertisement

২০০ টেস্ট উইকেট মানে বাংলাদেশের বাস্তবতায় দারুণ এক অর্জন। ৪৮ টেস্ট খেলে ২০০ উইকেট নেওয়া মানে আরও বড় অর্জন।

দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদেশের ক্রিকেটে যথেষ্ট গুরুত্ব ও প্রাপ্য সম্মান সে সবসময় পায় না। ধারাবাহিকভাবে পারফর্ম করেও নায়কের মর্যাদা সেভাবে অনেক সময় পায় না। তবু নিজের কাজটুকু করে গেছে, দিনের পর দিন, বছরের পর বছর।

আমাদের দুর্ভাগ্য, বিশ্ব ক্রিকেটেও যথেষ্ট আলোচনা তাকে নিয়ে হয় না। অথচ অনেক গ্রেট বোলারের চেয়েও কম টেস্ট খেলে ২০০ উইকেট হয়ে গেল তার। বড় কোনো দলের ক্রিকেটার হলে হয়তো তাকে নিয়ে আলোচনা আরও বেশি হতো।

তার পরিসংখ্যান বলে, গত ১০ বছরে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনারদের একজন সে। তার পারফরম্যান্স, একাগ্রতা ও নিবেদন বলে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সে অমূল্য এক সম্পদ।

আবারও অভিনন্দন তাইজুল। পথের এখনো অনেক বাকি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!