পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজিত ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, জীবন চরিত্র গঠন এবং আদর্শ ও চেতনা সৃষ্টিতে বইয়ের ভূমিকা অপরিসীম। সেক্যুলার আবহে থেকে ইসলামি আদর্শে উদ্বুদ্ধ করতে এই বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরো বড় পরিসরে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা আয়োজনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।
.png)
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ধর্ম সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী প্রমুখ।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এই মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এবারের মেলায় মোট ১৫১টি স্টল স্থান পেয়েছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বইয়ে দেওয়া হবে ৩৫ শতাংশ কমিশন।