ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিজে অন্যায় করবো না, অন্যকেও সুযোগ দেবো না: আইজিপি

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ২৫ অক্টোবর ২০২৪
নিজে অন্যায় করবো না, অন্যকেও সুযোগ দেবো না: আইজিপি
ছবি: সংগৃহীত

পুলিশি কার্যক্রম আরো বেগবান করার নির্দেশ দিয়ে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেছেন, আমরা নিজেরা অন্যায় করবো না, অন্যকেও অন্যায় করার সুযোগ দেবো না।

শুক্রবার পঞ্চগড় জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে এক বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন আমাদের জন্য দেশ গড়ার এক নতুন সুযোগ তৈরি করেছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন সমাজ বিনির্মাণের সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশ পুলিশকেও গড়ে তুলতে চাই।

Advertisement

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি টিম। সবার সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ বাহিনীকে গড়ে তুলতে হবে। পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে পেশাদার আচরণ করতে হবে। তাদের প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করতে হবে।

ফোর্সের কল্যাণ নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে মো. ময়নুল ইসলাম বলেন, কল্যাণের পাশাপাশি ফোর্সের শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!