ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
প্রধান উপদেষ্টার প্রেস উইং

‘জুলাই-আগস্টে নিহত পুলিশের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৪, ২৫ অক্টোবর ২০২৪
‘জুলাই-আগস্টে নিহত পুলিশের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে’
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে মিথ্যা এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার প্রেস উইংয়ের ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে।

Advertisement

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পোস্ট

এতে আরো বলা হয়, পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেসব অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে থাকে। যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।

ফেসবুক পোস্টে গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের একটি তালিকাও সরবরাহ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পুলিশ সদর দফতর থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলেও জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!