ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ফ্যাক্ট-চেকিং পেইজ চালু করলো প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৫, ২৫ অক্টোবর ২০২৪
ফ্যাক্ট-চেকিং পেইজ চালু করলো প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছবি: সংগৃহীত

গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেইজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা তুলে ধরা হবে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেইজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবাইকে পেজটির সঙ্গে যুক্ত থাকার আহ্বান।

ঐ পেজে দেখা গেছে, এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি তথ্যের ফ্যাক্ট চেক করা হয়েছে। তার মধ্যে একটি হলো ‘ওয়াশিংটন পোস্ট’-এ একটি ভুয়া প্রতিবেদন।

এটি ভুয়া জানিয়ে সেখানে বলা হয়, সম্প্রতি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

ওয়াশিংটন পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিশ্চিত করেছে যে প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সবাইকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!