ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সচিবালয়ে বিশৃঙ্খলা: ২৬ শিক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২০, ২৪ অক্টোবর ২০২৪
সচিবালয়ে বিশৃঙ্খলা: ২৬ শিক্ষার্থী গ্রেফতার
ছবি: সংগৃহীত

সচিবালয়ে ঢুকে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আটক ৫৭ শিক্ষার্থীর মধ্যে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৩১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা করে শিক্ষার্থীরা। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে সেখান থেকে ৫৭ জনকে আটক করা হয়।

Advertisement

ওসি শাহাবুদ্দিন শাহিন বলেন, সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলার অভিযোগে পুলিশের করা মামলায় ২৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ৩১ জনকে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!